1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।

গত সোমবার (২৩ জুন) দিবাগত রাত দশটার দিকে উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দশটার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালু ইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় এসব জব্দ করে বিজিবি সদস্যরা। শাড়ি ও ট্রলির জব্দকৃত মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com