1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সুশান্তকে নিয়ে কৃতির আবেগঘন পোস্ট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবনে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

রোববার (১৪ জুন) নিজের ফ্ল্যাটে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। এরপর থেকে চুপ ছিলেন কৃতি। অবশেষে ইনস্টাগ্রামে এই অভিনেতার সঙ্গে ছবিসহ একটি আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী।

কৃতি লিখেছেন, ‘সুস, আমি জানি তোমার অসাধারণ মনটিই তোমার সবচেয়ে ভালো বন্ধু ও খারাপ শত্রু। কিন্তু আমার এই ভেবে খারাপ লাগছে তুমি জীবনের এমন মুহূর্ত পার করছিলে যেখানে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় সহজ মনে হয়েছে। এই মুহূর্ত পার করার জন্য তোমার পাশে যদি কেউ থাকত! তোমাকে যে ভালোবেসেছিল তাকে যদি দূরে ঠেলে না দিতে! তোমার মনের ভাঙা অংশ যদি জোড়া দিতে পারতাম। আমি পারিনি! আমার অনেক কিছুই ইচ্ছে করছে। আমার হৃদয়ের একটি অংশ তোমার সঙ্গে চলে গেছে। অন্য অংশ তোমাকে সবসময় জীবন্ত রাখবে। সবসময়ই তোমার সুখ চেয়েছি এবং আগামীতেও চাইব।’

‘রাবতা’ সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে কৃতির প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সোমবার (১৫ জুন) সুশান্তের শেষকৃত্যে হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com