1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি সোহেল রানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পরপর টানা তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্বাচিত হওয়ার পর এবার ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিভাগীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আতাউল কিবরিয়া আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন।

এসময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দীক, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন সোহেল রানা। যোগদানের পর ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিবেচনায় চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন সোহেল রানা। সবশেষ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে পুলিশ ময়মনসিংহ রেঞ্জে মে মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com