
শেরপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে শেরপুর জেলার ৩৩টি কলেজ ও মাদরাসায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল এসব কমিটি অনুমোদন করেন।
৩৩টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হচ্ছেন- শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই) এর সভাপতি জিনাত শাহারিয়ার সিয়াম ও সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ কলেজের সভাপতি সজিব খাঁন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি স্বাধীনূর ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক লাভলু হোসাইন, শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের সভাপতি মিনা, সাধারণ সম্পাদক জান্নাত আক্তার, শেরপুর সরকারী মহিলা কলেজের সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক বিথী আক্তার, শেরপুর ডা. সেকান্দর আলী কলেজের সভাপতি স্বাধীন, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি লাবিব হাসান লিখন, সাধারণ সম্পাদক মিনাল হোসাইন, কসবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি ঝলক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মিয়া, ইদ্রিসিয়া কামিল মাদরাসার সভাপতি বাজিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, শেরপুর কামারেরচর ডিগ্রি কলেজের সভাপতি অলপ মিয়া, সাধারণ সম্পাদক মারুফ হাসান, শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুহিবুল আলম ওসান, নকলা উপজেলার সরকারি হাজী জাল মামুদ কলেজের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সুমনা আফরিন সুপ্তি, সাধারণ সম্পাদক মারজিয়া আক্তার, ধুকুড়িয়া এজেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি রাকিবুল, সাধারণ সম্পাদক সিফাত মিয়া, সাইলামপুর ইসলাম নগর স্কুল এন্ড কলেজের সভাপতি জাকারিয়া হোসাইন জয়, সাধারণ সম্পাদক দুর্জয় হোসাইন শান্ত, বিবিরচর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, নকলা শাহরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি সোহানুর ইসলাম অন্তর, সাধারণ সম্পাদক শাকিল, চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সভাপতি রাকিব নূর, সাধারণ সম্পাদক সাজ্জাত আলম, ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি মোনালিসা পারভীন, সাধারণ সম্পাদক সুমাইয়া শিমু, ডা: সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের সভাপতি মুহাইমিনুল ইসলাম মুস্তাকিম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রকিব, সরকারী আদর্শ মহাবিদ্যালয় কলেজের সভাপতি রিয়াদ হাসান, সাধারণ সম্পাদক দিলারা জান্নাত, আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক সায়েদুর ইসলাম, নালিতাবাড়ী উপজেলার রাজনগর রাহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি আবু আইয়ুব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হাজী নূরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তার, সাধারণ সম্পাদক মনির হোসেন, নালিতাবাড়ী সরকারী টেনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া, রূপনারায়নকুড়া আলিম মাদরাসার সভাপতি আবু হুজাইফা, সাধারণ সম্পাদক আলভী জাওয়াদ, তারাগঞ্জ ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি আসাদুল্লাহ ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক শাহ জাহান বাদশা, হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজের সভাপতি আবু আনছারী, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ, নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হাসনাত সিয়াম, নালিতাবাড়ী শহিদ আব্দুর রশিদ মহিলা কলেজের সভাপতি সুবর্ণা খাতুন, সাধারণ সম্পাদক হাফসা বেগম রুমা, শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার সভাপতি নাসির উদ্দিন মাহী, সাধারণ সম্পাদক রাকিব চৌধুরী ও আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের সভাপতি সানজিদা আক্তার বর্ষা, সাধারণ সম্পাদক রুনা আক্তার জোনাকি।