1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শরণখোলায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটে শরণখোলায় আগামীর কৃষিকে আধুনিক, সমৃদ্ধ ও গতিশীল করতে পার্টনার স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরে অফিসার, কৃষক,  সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী,  ইমাম ও পুরোহিত সমন্বয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক ডক্টর মনির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা জামায়তের সাবেক নায়েবে আমির সুপার মাওলানা ওবায়দুল হক, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সাংবাদিক শাহীন হাওলাদার, সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার।

সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জানান, কৃষিতে বাংলাদেশের আধুনিকতা,  সমৃদ্ধ ও গতিশীলতা বয়ে আনবে এমন প্রত্যাশা রেখে শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ চালু করা হয়েছে। এর আওতায় নয়টি স্কুলে ১৭৫ জন কৃষককে ১০ সপ্তাহে ১০ টি ট্রেনিং করা হয়েছে। এর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com