1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

ঝিনাইগাতীতে নাট মন্দির উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম চত্বরে নবনির্মিত নাট মন্দিরের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২১ জুন) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রমের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে ও প্রমোদ চন্দ্র রায় এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপাল সেনগুপ্তসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্যে মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী নাট মন্দিরের টাইলস সংযোজন, ফ্লোর পাকাকরণ ও সার্বিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই কাজে সরকারি সহায়তার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল মন্দির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নাট মন্দির উদ্বোধনকে মন্দিরের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন নাট মন্দির নির্মাণের ফলে এখন থেকে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com