1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যে নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করে উপজেলা প্রশাসন।

এসময় ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি মাদ্রাসায় ফলজ ও বনজ এবং ওষুধী গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

উপজেলা হলরুম মেঘমালায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও পরিবেশের ক্ষতি হয় এমন বিষাক্ত বৃক্ষ নিধনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com