
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ৩২৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পৌরসভার কার্যালয়ে পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ১৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ৩২৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৯৪৫ টাকা। উব্দৃত্ত ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৩৭৮ টাকা।
বাজেট ঘোষণাকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।