1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

ঝিনাইগাতীতে “আমরা কেমন নেতৃত্ব চাই” শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে“আমরা কেমন নেতৃত্ব চাই”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও সচেতন মহল উদ্যোগে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান।

ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল হক, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আবদুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরেফিন সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান টারজান প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা বিএনপি ও সচেতন মহল কর্তৃক আয়োজিত এ সভায় বক্তারা উন্নয়ন, স্বচ্ছতা এবং সততার সাথে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে ক্লিন ইমেজধারী নেতা ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমানকে আগামী কমিটিতে আহ্বায়ক অথবা সদস্য সচিব করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সদয় দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com