1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুরে কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল্যায়ন ও ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক শেরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৪জুন) দুপুরে শেরপুর সদর উপজেলা হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক ড. সালমা লাইজু।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল।

কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত উপপরিচালক মো.হুমায়ুন কবীর, মো. আলমগীর কবীর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রহিমা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, বিএডিসির কর্মকর্তা মো. আবু সাঈদ।

এসময় বক্তারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ও সফলতা এসেছে। বিশেষ করে পলিনেট হাউজ, বার্মি কম্পোস্ট সার, সূর্যমূখী ও সরিষার চাষ, বিভিন্ন ডাল জাতীয় ফসল, রঙ্গীন ফুলকপিসহ অন্যান্য সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com