1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশ, ছাত্রদল নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : এইচএসসি পরীক্ষার প্রথম দিন দলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সানাউল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

শুক্রবার (২৭ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সারাদেশের ন্যায় বৃহস্পতিবার নোয়াখালীতে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। পরবর্তীতে সেই ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। পরে নিজের অ্যাকাউন্টেও ছবিগুলো পোস্ট করে সানাউল্লাহ।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সানাউল্লাহকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ জানান, তিনি ওই দিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষার হলে গিয়েছেন। ওই কেন্দ্রটি নতুন হওয়ায় তার এক আত্মীয়কে রুমে দেখতে যান। তখন পরীক্ষার কোনো কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকদের অনুমতি নিয়ে মাত্র কয়েক মিনিট ওই কক্ষে ছিলেন এবং তার আত্মীয়কে মানসিক সাহস দেওয়ার জন্যই গিয়েছেন। কোনো রাজনৈতিক কারণে তিনি হলে যাননি কিংবা কোনো বেআইনি কর্মকাণ্ডে লিপ্তও হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com