1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে বিএনপি নেতা খলিলুর রহমানের স্মরণ সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিল এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ৩নং নলকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

নলকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাইদুল হক,যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান হীরা, যুগ্ন আহ্বায়ক ও কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শামীম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. মমিন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, নলকুড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এ স্বরণ সভায় প্রয়াত খলিলুর রহমান স্বরণে তার স্মৃতি চারণ মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। পরে আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোর আন তেলাওয়াত শেষে দোয়া করা হয়। দোয়া মাহফিলে নলকুড়া ইউনিয়নসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com