1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সমাবেশ ও প্রার্থীর সমর্থনে মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) :শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে দাড়িপাল্লায় ভোট চেয়ে শহরে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী শহর শাখা এই সমাবেশের আয়োজন করে।

শহর জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেরকেওটারী আব্দুল মোমেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের প্রার্থী সাবেক কেন্দ্রীয় শিবির নেতা গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন, নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার বক্তব্য রাখেন।

কর্মীসময় বক্তারা আগামী দিনে ইসলামী ও ইনসাফের শাসন প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com