1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেরপুরে প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরি, শ্রীবরদী থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুন, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা শহরের একটি হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকালে নবজাতকটি চুরি হয়।

আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।
নবজাতকের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের তিন দিনের কন্যাশিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার দিকে চাঁদনী বেগম নামে ওই নারী চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন।

এদিকে, ঘটনার পরপরই নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদী উজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com