1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সেই বাঘাড়টি ৮০ হাজারে কিনলেন ঢাকার এক শিল্পপতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুন, ২০২৫

 রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়া ৫০ কেজি ওজনের বিশাল আকৃতির সেই বাঘাড় মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ঢাকার বসুন্ধরা এলাকার এক শিল্পপতি কিনেছেন বলে জানা গেছে। শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে।

প্রকাশ্য নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে তার কাছ থেকে মাছটি প্রথমে কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। তিনি আবার ঢাকার এক শিল্পপতির কাছে ১৬০০ টাকা কেজি দরে ৮০ হাজার টাকায় বিক্রি করেন।

জানা গেছে, জেলে সিদ্দিকুর রহমান তার সঙ্গীদের নিয়ে দুপুরে পদ্মায় মাছ ধরতে যান। বিকেল ৩টার দিকে তাদের জালে মাছটি আটকা পড়ে। বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। সেখানে রেজাউলের আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, বড় বাঘাড় মাছটি নিলামে উঠলে আমি ৭৭ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি আমার আড়ত ঘরে এনে ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখি। মাছটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেওয়া হলে সেটা দেখে ঢাকার বসুন্ধরা এলাকার এক শিল্পপতি ৮০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ডেলিভারি দেওয়া হয়ে গেছে।

বাঘাড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তবে এভাবে আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে বাঘাড় শিকার ও কেনাবেচা চললেও প্রশাসনের কোনো নজরদা‌রি নেই।

মিঠাপানির মাছ বাঘাড় একটা সময় দেশের নদ-নদী, হাওর-বাওড়ে সহজলভ্য ছিল। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ত। সাধারণ মানুষের কাছেও পরিচিত ও জনপ্রিয় মাছ এটি। কিন্তু অপরিকল্পিত ও নির্বিচার নিধন, নদ-নদী ভরাটসহ নানা কারণে এই মাছ বিপন্ন ও বিলুপ্তির পথে।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাঈদুর রহমান বলেন, আমি জেলায় নতুন যোগদান করেছি। আমার আগের স্যার আমাকে বিষয়টি অবগত করেছেন। গোয়ালন্দের সমন্বয় মিটিংয়ে এ বিষয়টি উত্থাপিত হয়েছিল। কিন্তু তারপরও বাঘাড় মাছ ক্রয় ও বিক্রয় হচ্ছে। আমরা বন বিভাগের পক্ষ থেকে সচেতনামূলক লিফলেট বিলি করবো। যদি তারপরও ক্রয় ও বিক্রয় হয় তাহলে মোবাইল কোর্ট করার চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com