
সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এণ্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাখাওয়াত হোসেন।
পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সালাউদ্দিন কায়সার এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির, মতিউর রহমান প্রমুখ।
এসময় কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সবশেষে কৃষির ওপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।