1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়িতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত জালাল মিয়া (৩৫)।

গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ধর্ষণের এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে নাম-পরিচয়হীন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী বারমারী বাজারে আসে। বাজারের বাসিন্দারা তাকে খাবার দেয় এবং বিভিন্ন দোকানের বারান্দায় সে রাত যাপন করে। বৃহস্পতিবার রাত ২টার দিকে কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে জালাল মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদারা জালাল মিয়া তাকে হাতেনাতে আটক করলে স্থানীয় এক প্রভাবশালী চড়থাপ্পড় দিয়ে ছাড়িয়ে দেয়।

এদিকে এ ঘটনা শুক্রবার প্রকাশ হয়ে পড়লে খবর পেয়ে শনিবার পুলিশ ওই তরুণীকে থানায় নিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী বাজার পাহারাদার রেজাউল বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত জালাল মিয়া এলাকায় একাধিকবার বিভিন্ন নারীকে ধর্ষণ করেছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com