1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চট্টগ্রামে রশি বাঁধা অবস্থায় গুইসাপ উদ্ধার, জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে রশি বাঁধা অবস্থায় পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চালিয়ে যাবে।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মং ওয়াই মারমার হেফাজত থেকে অবৈধভাবে গুইসাপ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com