1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কক্সবাজারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের চেষ্টা, যুবককে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫
কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে আব্দুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালানোর চেষ্টাকালে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মো. তৈয়বুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য ছিল। এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় তাকে হত্যা করা হয়।’

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com