1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে জুলাই যুদ্ধাকে অপহরণের চেষ্টা : আটক-১

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মো. জাকির হোসেন(২১) নামে এক জুলাই যুদ্ধাকে অপহরণের চেষ্টার অভিযোগে আঃ রহিম (৩০)কে আটক করেছে পুলিশ। সোমবার (৩০জুন) দুপুরে তাকে উপজেলার কলেজ রোড এলাকা থেকে আটক করা হয়।আটককৃত আঃ রহিম উপজেলার প্রতাবনগর এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।

অপরদিকে জুলাই যুদ্ধা জাকির হোসেন কাংশা ইউনিয়নের আয়নাপুর এলাকার আব্দুল মালেক এর ছেলে এবং জমশেদ আলী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।থানায় দায়ের করা বাদীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জেরে গত ২৯ জুন রবিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে জুলাই যুদ্ধা মো.জাকির হোসেন ব্যক্তিগত কাজ নিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে আসে।

এসময় আবু সাইদের ছেলে রাসেল মিয়া, আব্দুল মান্নানের ছেলে ফিরুজ মিয়া ও মৃত খলিল মিয়ার ছেলে আঃ রহিম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক ফিল্মি স্টাইলে পরিকল্পিত ভাবে জাকির হোসেনকে মারধর করে টেনে হিছড়ে একটি অটো গাড়িতে উঠিয়ে রওনা দেয়।এসময় জুলাই জাকির হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ওই অটো গাড়িটি আটকিয়ে তাকে উদ্ধার করে। জনতার অসংখ্য ভীড় জমায় অপহরণকারিরা অটো গাড়িটি নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয় জনতা জুলাই যুদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রবিবার রাতেই তিনজনকে স্বনামে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে আঃ রহিমকে আটক করে।

একটি সুত্র জানায়,আটককৃত আঃ রহিমকে থানা থেকে ছাড়িয়ে আনতে জোর তদবির চলিয়ে যাচ্ছে।এ বিষয়ে জুলাই যুদ্ধা জাকির হোসেন জানান,যাহারা আমাকে বেপরোয়া ভাবে মারধর করে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা কররছে। প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে আমি কঠিন বিচারের দাবি জানাচ্ছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে আঃ রহিমকে আটক করা হয়েছে। বাকিদেরকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com