1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেরপুরে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: ২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন।

রবিবার (২৯জুন) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এই পদক প্রদান করেন। শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল জানান,ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ায় প্রত্যেক ব্যক্তির তার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষের কর্মের স্বীকৃতি। তেমনি প্রত্যেক মানুষেরই খুশি হবার কথা। তাই আমিও খুশি হয়েছি।

এই সম্মাননা আমি অবহেলিত ঝিনাইগাতী উপজেলাবাসীকে উৎসর্গ করছি। কেননা এই উপজেলার প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতার কারণে আমি সফল ভাবে প্রতিটি কাজ করে যাচ্ছি। আমার এই অর্জন উপজেলাবাসীদের সার্বিক সহযোগীতার ফসল।এই সম্মাননা পেয়ে তিনি জেলা প্রশাসন সহ পুরো উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com