1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম থেকে অপহৃত কিশোরী শেরপুরে উদ্ধার, মূল হোতা আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি অপহরণ মামলায় ভিকটিমকে শেরপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার এবং মামলার মূল হোতা এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-১ জামালপুর ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামী মোঃ সালমান হোসেন (২২) কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে।র‌্যাব সূত্রে জানা যায়,ভিকটিমের মা রৌমারী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন,গত ৯ জুন ২০২৫ তারিখে তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তার সন্তানদের নিয়ে বোনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকায় বেড়াতে যান। সেখানে স্থানীয় মো. সালমান হোসেন (২২) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাবে রাজি না হলে সালমান তার বাবা শাহাদত হোসেন (৫৫)-এর মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিমের মা তাতেও রাজি না হওয়ায় ১৭ জুন দুপুরে কিশোরীটি খালার বাড়ি থেকে বাইরে বের হলে সালমানসহ বিবাদীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-১১,তারিখ ১৮/০৬/২০২৫) রৌমারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে।এরই প্রেক্ষিতে ২৮ জুন ২০২৫ রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার বাজিতখিলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো.সালমান হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়,রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com