1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে হরিণ শিকার: ফাঁদসহ একজন শিকারি আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বাইরে সুখপাড়া খালের পাশের বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে বসার সময় মো. আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামের এক পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম-২।

বনবিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের নেতৃত্বে ফরেস্টার দিলীপ মজুমদার বনরক্ষীদের একটি দল নিয়ে কচিখালী অভয়ারণ্য এলাকার বাইরে সুখপাড়া খালসংলগ্ন বনে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান, তিনজন শিকারি হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আরিফুল ইসলাম দুলাল নামের একজনকে আটক করা হয়। অপর দুইজন শিকারি গভীর বনে পালিয়ে যায়।

বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরার মালা ফাঁদ,একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল জব্দ করেছে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের কচিখালী, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকাগুলো বর্তমানে হরিণ শিকারের হটস্পটে পরিণত হয়েছে। বনরক্ষীরা প্রায়ই এসব এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com