1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদাউস (৯) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারিপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদাউস বাড়ির পাশের একটি আম গাছে উঠেছিল আম পাড়ার জন্য। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পরপরই এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেরদাউস স্থানীয় একটি ধায়েরচর ব্রাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী অভিযোগ করেছেন, গ্রামজুড়ে অনেক স্থানে বৈদ্যুতিক লাইন গাছের ডালের খুব কাছে ঝুলে আছে, যা আগেও দুর্ঘটনার কারণ হয়েছে। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ ও সঠিকভাবে মেরামতের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com