1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‎পিরোজপুরে বিএনপির সদস্য ফরম বাছাই নিয়ে সংঘর্ষ, আহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

‎পিরোজপুর : ‎পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) রাতে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ছয়জন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎আহতরা হলেন- স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিয়াক আহম্মেদ নিশাদ, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী মো. সোহাগ তালুকদার (৪০) ও টিকিকাটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে বিএনপির কমিটি গঠনে বিভিন্ন ওয়ার্ডের ৫০০ সদস্য আবেদন ফরম পুনরায় সংযোজন বিয়োজনের বাছাই প্রক্রিয়া চলছিল। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ওই বাছাই কর্মসূচি চলাকালে দলের কয়েকজন ছাত্রদল ও বিএনপি কর্মীর মধ্যে বিরোধ দেখা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই ছাত্রদল নেতাসহ ছয় বিএনপি কর্মী আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় নেতারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর বলেন, ওয়ার্ড সম্মেলন শেষে সদস্য ফরম যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এর মধ্যে কিছু সদস্য ফরম নিয়ে দলীয় মতবিরোধ হলে পুনরায় যাচাই বাছাই চলছিল। এ নিয়ে কিছু নেতা কর্মীদের মধ্যে পুনরায় মতবিরোধ দেখা দেয়। এক পর্যায় স্থানীয় ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের এক নেতা মারধরের শিকার হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এতে ছয় নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনা নিবৃত্ত করে। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ব্যাপারে কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com