1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে বার্মিজ পাইথন উদ্ধার, বনে অবমুক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে বিরল প্রজাতির একটি বার্মিজ পাইথন উদ্ধারের পর বন বিভাগের মাধ্যমে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি বাঁশঝাড় থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষার্থী রাকিব মিয়া সকালে প্রথমে সাপটি একটি বাঁশেল ঝাড়ে দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঁশের ঝাড় থেকে নামিয়ে ধরতে গেলে সাপটি তাকে কামড়ে দেয়। সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম। খবর পেয়ে বন বিভাগ ও ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। পরে বিকেলে মধুটিলা রেঞ্জের গভীর বনে পাইথনটি অবমুক্ত করা হয়।

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমুশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য ও ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত গারো পাহাড় সংলগ্ন লোকালয় থেকে চারটি পাইথন উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com