1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুলাই, ২০২৫

রাজিয়া সুলতানা: মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মঞ্চ’র উদ্যোগে প্রতিবাদী নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারী মঞ্চ’র উদ্যোগে বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জোবায়দা পারভীন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মঞ্চ’র কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, এডভোকেট ইশরাত জাহান, নারী নেত্রী জোছনা আক্তার, মমতাজ বেগম রাজিয়া সুলতানা প্রমুখ।

সমাবেশে নারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারীরা নানাভাবে বৈষম্যের শিকার। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙ্গে কতিপয় দুষ্কৃতিকারী এক হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই নারী দুবারের মতো ধর্ষিত হলো। এতে করে গোটা দেশের নারী সমাজ লজ্জিত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ কারণে নারীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে ব্যহত হবে, যা দেশ ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনবে।

নারী নেতৃবৃন্দ আরো বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশের মানুষ আশা করেছিল এবার দেশ থেকে সকল ধরণের বৈষম্য নিপীড়নের অবসান ঘটবে। কিন্তু বিগত ১০ মাসে এই অবস্থার কোন পরিবর্তন হয়নি বরং অবনতি ঘটেছে। আজ দেশের নারী সমাজ সমাজে নির্ভয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারছে না। এ ব্যাপারে যৌথবাহিনী, পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, মুরাদনগরে নারী ধর্ষণকারী আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি-ঘরে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com