1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সাড়ে ৭ টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রি, ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র সাড়ে সাত টাকার ইনজেকশন প্রায় ৫০ গুণ বেশি দাম চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এসএম শাহীন অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে একটি ইনজেকশন ক্রয় করতে যান। গভীর রাত হওয়ার কারণে এবং পার্শ্ববর্তী অন্যান্য ফার্মেসিগুলো বন্ধ থাকার কারণে ওই ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানের মালিক সাড়ে ৭ টাকার ইনজেকশন সাড়ে তিনশত টাকা দাম চান। ক্রেতা তখন তাকে ক্রয় রশিদ দিতে বলেন। কিন্তু দোকানদার তা দিতে রাজি হয়নি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়া যায় পাশাপাশি অন্যান্য ক্রেতারা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃত্রিম সংকটকালে অতিরিক্ত দাম রাখার অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com