1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে কন্যাশিশু ধর্ষিত

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): ছয় বছর বয়সী এক কন্যাশিশু আতিকুর রহমান (২৫) নামে এক যুবকের লালসার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। এ ঘটনায় ওই কন্যাশিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার (১ লা জুলাই) বিকেল ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বিকেলে ওই গ্রামের দিনমজুরের ছয় বছর বয়সী কন্যাশিশু আরেক শিশুর সাথে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় ওই দুই শিশুকে দোকান থেকে খাবার কিনে দিয়ে কন্যাশিশুকে একটু দূরের পরিত্যক্ত ভিটার বাগানে নিয়ে যায় আতিক। রাস্তায় বসিয়ে রেখে যায় সাথের অপর শিশুকে। পরে সেখানে নিয়ে ওই কন্যাশিশুকে পাশবিক নির্যাতন করে সটকে পড়ে। এরপর অসুস্থ হয়ে পড়া কন্যাশিশু কান্নাকাটি করে বাড়ি ফিরলে ঘটনা প্রকাশ পায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ আহত শিশুকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com