1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, একজন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : আড়াআড়িভাবে দুই রাস্তা থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান (৩২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। বুধবার বিকেল ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে ফুলপুর এলাকায় তিনি মারা যান।

এর আগে একই দিন বিকেল চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের আন্ধারুপাড়া স্কেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান একই উপজেলার বাঘবেড় গ্রামের সমর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে নালিতাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে নাকুগাঁওয়ের দিকে যাচ্ছিল। শিমুলতলা স্লুইচ গেইট এর পর আন্ধারুপাড়া স্কেল এলাকায় পৌছালে আন্ধারুপাড়া গ্রাম থেকে আরেকটি মোটরসাইকেল মহাসড়কে ওঠে। এসময় দুই মোটরসাইকেলের মাঝে সংঘর্ষ হলে মনিরুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থান অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যান মনিরুজ্জামান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, চারটার দিকে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা শেষে আহতকে ময়মনসিংহ পাঠানো হয়। পথিমধ্যে মারা গেলে সন্ধ্যা সাতটার দিকে মৃত অবস্থায় পুনরায় নালিতাবাড়ী হাসপাতালে আনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com