1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

খাগড়াছড়িতে ৫ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোবাইল ফোন বহন ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা চলাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে।

ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই পাঁচজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচজন শিক্ষার্থীকে বোর্ড ভিজিল্যান্স টিম বহিষ্কার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com