1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জনদুর্ভোগ কমাতে হাজী ফরহাদের উদ্যোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নের চলাচলের অনুপযোগী বেশকয়েকটি ভাঙ্গাচুরা রাস্তা বালু ফেলে সংস্কার করে দিলেন বিশিষ্ট্য টঙ্গী গাজীপুরের ব্যবসায়ী, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে মরিচপুরান ইউনিয়নের ১,২,৪,৫,৬ ওয়ার্ডের গোজাকুড়া রন্জোর মোড় সংলগ্ন , ও খলাভাঙা পাকা রাস্তার দহ্মিণ দিকে ৫০০ মিটার ,এবং কয়ারপাড় পুরাতন গোরস্থান সংলগ্ন মসজিদের কাচা রোডে, মরিচপুরান ভূমি অফিস সংলগ্ন কাঁচা রাস্তা বালু দিয়ে নিজ অর্থায়নে সংস্কার করেন হাজী ফরহাদ হোসেন। রাস্তা সংস্কারে বালু ফেলার সময় সহযোগিতা করেন এলাকা বাসি। হাজী ফরহাদ হোসেন মরিচপুরান ইউনিয়নে সমাজসেবক হিসাবে পরিচিতি লাভ করেছেন ।

গোজাকুড়া গ্রামের লোকমান হোসেন বলেন, রাস্তাগুলোতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন প্রায় ৩০০০-৩৫০০ মানুষ। ফরহাদ ভাই এর সহযোগিতায় এলাকার লোকজন মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এলাকার মানুষ রাস্তাদিয়ে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে।

গাড়িচালক বাবুল বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। ফরহাদ ভাই রাস্তায় বালু দেওয়ায় ফলে এখন দুর্ঘটনা অনেক কমে আসবে। এবং স্কুলের ছাত্ররা সুন্দর ভাবে স্কুলে যেতে পারবে।

হাজী ফরহাদ হোসেন বলেন , আমার সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য কাজ করেছি, যাতে করে শিক্ষার্থী ও এলাকার লোকজন যাতায়াত করতে পারে। এইসব কার্যক্রমে এলাকা বাসি সবসময় আমার পাশে থাকে। আমার সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দুঃখী মানুষের পাশে কাজ করছি এবং ভবিষ্যতে করে যাবো।

এই সময় মরিচ পুরান ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঃ জলিল বলেন,ভাঙ্গাচুরা রাস্তাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় রাস্তা গুলো সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com