1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।
সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড

বিএনপি’র সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ছামিউল হক (সাদা) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ, উপজেলা উলামা দলের সাবেক আহবায়ক মো.জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান ইমন,সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক জনি,উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ প্রমূখ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশী সক্রিয় ভাবে কাজ করার আহবান করেন।উক্ত আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com