1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতিতে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) গ্লোবাল টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের নিয়ে র‍্যালী, আলোচনা ও চেককাটার আয়োজন করা হয়।

গ্লোবাল টেলিভিশন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের সভাপতিত্বে এবং দৈনিক মানবকন্ঠ ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ। প্রিয় অতিথি ছিলেন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মো. আমানুল্লাহ, গোসাইপুর ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ, কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সাবেক সভাপতি হাসেন আলী, সাধারণ সম্পাদক ইউনুস আলী, এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি মো. রুবেল, দৈনিক গণমুক্তির শেরপুর জেলা প্রতিনিধি মো. দুদু মল্লিক, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আরএম সেলিম শাহী, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম জুয়েল, ভোরের চেতনার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ এবং দৈনিক নয়া দিগন্ত ডিজিটাল এর জেলা প্রতিনিধি মোরাদ হোসেন চাঁন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য, গ্লোবাল টেলিভিশনের সাহসী সাংবাদিকতা, সময়োপযোগী সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com