1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিজিবির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সুমন মিয়া, বকশিগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মোনাহার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কামালপুর বিজিবি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বগারচর ইউনিয়নের রামরামপুর সকাল বাজার খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মোনাহার আলী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আবদুল আলীর ছেলে।

কামালপুর বিওপি সূত্রে জানা যায়, জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র দিক নির্দেশনায় সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সাড়াশি অভিযান চালায় বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রামরামপুর সকাল বাজার এলাকা থেকে মোনাহার আলীকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও ৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে কামালপুর বিওপির হাবিলদার জহুরুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com