1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে কিশোরীকে পর্ণো ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : চৌদ্দ বছর বয়সী সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে পর্ণো ভিডিও দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা করেছে ছফর উদ্দিন ওরফে খাম্বিরা নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তি।

গত শনিবার (২৮ জুন) নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বলছে, আসামী গ্রেফতারসাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি অন্য যুবকের সাথে তার বিয়ে হওয়ার পরও ওই যুবক সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছিল ছফর উদ্দিন। একপর্যায়ে কথা বলার জন্য কিশোরীকে একটি মোবাইল ফোন ও সীমও কিনে দেয় সে। গত শনিবার বেলা আনুমানিক এগারোটার দিকে কেউ না থাকার সুবাদে কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ণো ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পড়নের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে চলে আসে।

এর একদিন পর কিশোরীর গার্মেন্ট শ্রমিক মা ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ঘটনা খোলে বলে। পরে পরিবারের অন্য সদস্য হয়ে ঘটনা এলাকায় জানাজানি হয়। এসময় এলাকাবাসী বিষয়টি পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার (১ জুলাই) ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ সরেজমিন তদন্ত করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com