1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

গভীর রাতে অবৈধ বালু পরিবহন, ৯ ট্রাক জব্দ ৯ জনকে জেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ, একই সাথে ৯ ট্রাক চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- ১৫ দিন সাজাপ্রাপ্ত কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাইয়ের আজিজুল শেখ এর ছেলে গাজী শেখ (২৮), একই এলাকার হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), নালিতাবাড়ীর কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশাল উপজেলার বাগান গ্রামের আজিজুল হক এর ছেলে রুকন (২৭), ৭ দিন সাজাপ্রাপ্ত একই উপজেলার মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) ও নালিতাবাড়ীর আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।

প্রশাসন জানায়, বালু মহাল বিলুপ্ত ঘোষণা এবং সবধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে ভোগাই নদীর কালাকুমাসহ বিভিন্ন এলাকায় বালু উত্তোলন চলে। উত্তোলিত এ বালু গভীর রাত থেকে ভোর সাতটা পর্যন্ত পরিবহন করা হয়। এরই প্রেক্ষিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com