1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

এক কেন্দ্রেই বহিষ্কার ১০ পরীক্ষার্থী, ৬ পরিদর্শক বরখাস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ সূত্র জানায়, বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাদের অনেকেই স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী শুরু থেকেই মোবাইল ফোন দেখে দেখে ও অপর একজন নকল দেখে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুরের দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন ইউএনও মো. খবিরুল আহসান। এ সময় তার কাছে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় পরীক্ষার্থীদের পাশাপাশি ৬ জন পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইউএনও মো. খবিরুল আহসান বলেন, বারহাট্টা সি কে পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়ছে। এ ছাড়া পরীক্ষার হলে দায়িত্ব পালনে অবহেলা করায় ৬ জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com