1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

কক্সবাজারে অস্ত্রসহ তিন কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কক্সবাজার :  কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৫ সদস্যরা বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে শাহ আলম (৪০), আব্দুল জলিল (২৯) ও আদিল প্রকাশ আদিল্লা (৩৫)। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের কর্মকর্তা ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের অবৈধ ব্যবহার বাড়ায় অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের কার্তুজ, দুটি মোবাইল ফোন, একটি ইজিবাইক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com