1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুলাই, ২০২৫

বরিশাল : বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত কনস্টেবলের নাম মো. ইমরান। আহত অপর দুজন হচ্ছেন সাগর ও শাওন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের শরীরে চাকুর আঘাতে জখম হয় বলে জানা গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই গোলাম আজম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০১, তারিখ ০৩-০৭-২৫। মামলায় সাগর নামে একজন নামীয় এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযানে গেলে মাদক কারবারি সাগর ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল ইমরান চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিনটি স্থানে জখম হন। একই ঘটনায় সাগর (২৭) ও শাওন (২৫) আহত হন।

এ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। আহত তিনজনকেই সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com