1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোগাইয়ের জেগে ওঠা চরে সবুজ স্বপ্ন বুনছেন কৃষকেরা নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি আরিফ রব্বানী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুলাই, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে বকশীগঞ্জ মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সুধীজন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com