1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুলাই, ২০২৫

গাজীপুর : গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।

পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় যান তানিয়া। কিন্তু তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়ার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য, পোশাকের উৎস ও কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com