1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুলাই, ২০২৫

সিলেট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম সাহাবুদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার এনামুল হক সাকিব পৌর শহরের উমেদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসানসজ ৪ জনকে পিটিয়ে আহত করে সাকিবসহ কয়েকজন। এ ঘটনায় মাহদী হাসান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাকিবকে। ওই মামলায় রোববার রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টায় তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্রসংগঠন। এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে চলছিলেন। তিনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে মামলা–বাণিজ্যে যুক্ত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব কারণে তাকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত সাকিব বর্তমানে থানায় রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com