1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুলাই, ২০২৫

শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়েছিলেন সুলাইমান মুন্সী নামের এক যুবক। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

রোববার (৬ জুলাই) উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, সুলাইমান তার বিয়ের তথ্য গোপন করে শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে তারা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। কিন্তু মেয়েটি পরে জানতে পারেন যে সুলাইমান বিবাহিত এবং সন্তানের জনক। এতে তিনি সম্পর্ক ছিন্ন করেন।

সম্প্রতি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন সকালেই সুলাইমান পাত্রপক্ষকে গোপন ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভাঙানোর চেষ্টা চালান। পরে তিনি সরাসরি মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, সুলাইমান আমাকে ব্ল্যাকমেইল করে ছবি দেখিয়ে অনেকবার টাকা নিয়েছে। আমি তার প্রতারণার শিকার। প্রায় এক লাখ টাকার মতো সে হাতিয়ে নিয়েছে।

ছাত্রীর মা বলেন, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছে এ লোক। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com