1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

অপপ্রচারের বিরুদ্ধে নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নিবন্ধনবিহীন ফেসবুক পেজভিত্তিক এসকে টেলিভিশন এ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মিথ্যাচার করে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

রোববার (৬ জুলাই) রাতে শেরপুরের নালিতাবাড়ী শহরে এ বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনার চত্বরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ড্যামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশ নেন ঢাকাস্থ নালিতাবাড়ীর সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর। ওই সময় আওয়ামী লীগের টাকায় নির্বাচনে অংশ নিয়ে এখন জনতার দলের পদ-পদবী নিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সে কারণেই বিএনপি’র ভাবমূূর্তি নষ্ট করতে সাঈদ আঙ্গুর তার মালিকানাধীন নিবন্ধনহীন নামসর্বস্ব এসকে টেলিভিশন নামে একটি পেজ থেকে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক, পরে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সবশেষ বিলুপ্ত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ছিলাম। ৫ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনে বিভিন্ন মামলায় হয়রাণির শিকার হয়েছি, ফেরারী হয়েছি এবং কোন ব্যবসা-বাণিজ্যও করতে পারিনি। ৫ আগস্টের পর আমি ব্যবসা-বাণিজ্য করে বৈধভাবে অর্থ উপার্জন করছি। সৈয়দ আঙ্গুর তার কথিত টেলিভিশনে মাদকাসক্ত ও চোরাকারবারে জড়িতদের দিয়ে বক্তব্য নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এসময় তিনি সাঈদ আঙ্গুরকে এক সময়ের হোটেল বয় ও পকেটমার উল্লেখ করে বর্তমানেও মানুষের সাথে প্রতারণা করছেন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক, শহর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীর, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাঈদ আঙ্গুরের গ্রেফতার দাবী করে শহরে বিক্ষোভ মিছিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com