1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, অপর শিশুসহ আহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুলাই, ২০২৫

শেরপুর : শেরপুরের নকলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিশুসহ আরও ৫ জন।

সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে ঢাক-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে পৌছালে শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি যাত্রী নয় মাস বয়সী শিশু শুভ্রজিৎ মারা যায়। আহত হন সিএনজি চালক বাবলা ও নিহত শিশুর বাবা-মাসহ আরও ৪ যাত্রী। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিয়াম পরিবহনের বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com