1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নাটোর : নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেওয়ায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।রোববার (৬ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ওই বিএনপি কর্মীর নাম খোরশেদ আলম (৪০)। তিনি উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী বলে জানান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসেবে উপজেলার বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারমূলক একটি লেখা দেওয়া হয়। এ লেখার নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কী করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করে।

সোমবার (৭ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন কালবেলাকে জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com