1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে শতক ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ সদস্যসহ একদিনে সর্ব্বোচ্চ ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার রাতে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার পর তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা এ তথ্য জানান।
বুধবার জেলার ১১৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। এর ফলে বান্দরবানে শতক ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ১৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৬ জন এবং ১ জন লামা উপজেলার। সদরের আক্রান্তরা হলেন- বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, তার স্ত্রী ও কন্যাসহ সদরে আরো ১৩ জন, যাদের সঠিক নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি এবং লামা উপজেলার একজন। এটি এখন পর্যন্ত একদিনে বান্দরবানে সর্ব্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগে একদিনে সর্ব্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১০ জন। তবে এর মধ্যে ৩১ জন সুস্থ্য হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, আজ বুধবার একদিনে ১৭ জন আক্রান্ত হয়েছে। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমনের হার দিন দিন বাড়ছে। তাই সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com