1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

৩১ দফা বাস্তবায়নের দাবীতে ঝিনাইগাতীতে র‍্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবীতে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে র‍্যালী,মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভার আগে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো.সেকান্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নান। তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে ষোল বছরের দমন,নিপিড়ন গুম, হামলা ও গায়েবী মামলার নানা হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আহবান করেন।

সেইসাথে তিনি উপজেলা বিএনপি’র আসন্ন কমিটিতে সদস্য সচিব/পদপ্রার্থী হিসেবে উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com