
শ্রীবরদী (শেরপুর) : কোন দলকে অবহেলা না করে একত্রিত হয়ে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
তিনি বলেন, কোন দলকে ছোট মনে করা যাবে না। নির্বাচনে পর্দার আড়ালে কি হয় কেউ জানতে পারে না, তাই সবাই একত্রিত হয়ে এক সঙ্গে থেকে কাজ করতে হবে। এছাড়াও সাবেক এ এমপি বলেন, ১৭ বছরে অনেক বিএনপির নেতাকর্মী গায়েবি মামলা কারণে স্ট্রোক করে মারা গিয়েছে, অনেকেই সর্বশান্ত হয়েছে। এখন সবাই মুক্ত বাতাসে আছে। সামনে নির্বাচনে সাধারণ ভোটারদের মন জয় করে জয়লাভ করতে হবে। তাই সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান তিনি। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিত করণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে আ্ঃ রহিম দুলালের ধানের খলায় ওই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র ও বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি আঃ হাকিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ কুড়িকাহনিয়া, খড়িয়াকাজিরচর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।